হোম > সারা দেশ > কুমিল্লা

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়া কুবি শিক্ষার্থী কাইয়ুম নিহত

কুবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বের হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার আহত হওয়ার পর এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

আবদুল কাইয়ুম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হাসপাতালের পাশের টগরমুড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

আবদুল কাইয়ুমের বাড়িতে উপস্থিত তাঁর সহপাঠী আহমেদ তাশরিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাইয়ুম মারা গেছে। বর্তমানে আমি তার বাড়িতে আছি। বাদ জোহর তার জানাজা হবে।’

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বের হলে সাভারে নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন আবদুল কাইয়ুম।

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি