হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি

লিসা মনি। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লিসা মনি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া মধ্যপাড়ার পিপিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

নিহত লিসা মনি মোচাগড়া গ্রামের মো. শরীফ মিয়ার মেয়ে। আটক রাসেল মিয়া একই গ্রামের রবি আলমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আজ ভোরে লিসার মা তানিয়া আক্তার মেয়েকে স্থানীয় মসজিদের মক্তবে রেখে বাজারে যান। বাজার থেকে ফিরে তিনি মেয়েকে বাড়িতে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয় দুই শিশু জানায়, তারা দেখেছে যে রাসেল লিসাকে সেপটিক ট্যাংকের দিকে নিয়ে গেছে। এ ঘটনায় রাসেলকে আটক করে স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এলাকাবাসী জানায়, রাসেল মাদকাসক্ত। সেপটিক ট্যাংকের আশপাশে প্রায়ই নেশার আসর বসান তিনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। শিশুটি কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে কি না—ময়নাতদন্ত ও মেডিকেল পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। সন্দেহভাজন যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম: মাটি লুটে ঝুঁকিতে মহাসড়ক হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি

নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: সড়ক ও সেতুমন্ত্রী

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

‘বেগমপাড়ায় আমাদের বাড়ি-গাড়ি নেই’— হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৫

তনুর পোশাক থেকে চতুর্থ ব্যক্তির ডিএনএ শনাক্ত

৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না ৭ মাসের সাজিদকে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত