হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 

কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পাশে পার্কিং করা দুটি গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানের ভেতরে ঢুকে যায় কাভার্ডভ্যানটি। এতে বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ৪টি গাড়ি এবং ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়। 

আজ রোববার আনুমানিক ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বীরতলা রাস্তার প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দাউদকান্দি ফায়ার সার্ভিস। স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদের নেতৃত্বে দাউদকান্দি ও চান্দিনা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

জানা যায়, অগ্নিকাণ্ডে ১টি কাভার্ডভ্যান,১টি পিকআপ, ২ টি মাইক্রোবাস এবং মুদি দোকান, টেলিকম, কনফেকশনারিসহ ৬টি দোকান পড়ে যায়। 

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে যাই। পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা থেকে আরও দুইটি ইউনিট এনে মোট ৪টি ইউনিট যৌথভাবে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। 

দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পিতৃপরিচয়হীন নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রি, উদ্ধার করল পুলিশ

একই নারীর সঙ্গে প্রেম, মামা হত্যার দায়ে গ্রেপ্তার ভাগনে

চৌদ্দগ্রামে ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগ, সমাজের ভয়ে আত্মগোপনে তরুণী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় মুক্তি ১৩৩ জনের

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, কী বলছে পুলিশ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ