হোম > সারা দেশ > কুমিল্লা

কুবির জরাজীর্ণ বাস, উঠতে হয় ছাতা নিয়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্ত বিআরটিসি বাসের সেবা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল ৫টার বাসে বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাসে অবস্থানরত অধিকাংশ শিক্ষার্থীই বৃষ্টির পানিতে ভিজে যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। 

সরেজমিনে দেখা যায়, বিআরটিসির অধিকাংশ বাসের জানালা অকেজো। যা বৃষ্টি কিংবা তীব্র রোদ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য অনুপযোগী। 

বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আতিকুর রহমান শিপন নামের একজন শিক্ষার্থী বলেন, একেবারেই অস্বস্তিকর অবস্থা। বাসের অকেজো জানালার জন্য আসনে বসাও সম্ভব ছিল না। নিরুপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকভেজা অবস্থায় যেতে হয়েছে। 

ফাহিম আহমেদ নামের একজন শিক্ষার্থী বলেন, উপায়ন্তর না দেখে বাসের ভেতরেই আমি ব্যাগ থেকে ছাতা বের করি। লজ্জাজনক বিষয় হলেও বৃষ্টির পানি থেকে বাঁচতে আমি এটি করতে বাধ্য হই। 

ভোগান্তি সম্পর্কে পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল আলমকে প্রশ্ন করলে বলেন, আসলে বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি লজ্জাজনক। এটি নিয়ে আমি বিআরটিসির ম্যানেজারের সঙ্গে কথা বলব। বাসগুলো আমরা ভাড়ায় নিয়ে আসি, তারা এ রকম বাস কেন পাঠায়। এ বিষয়ে ব্যবস্থা নিতে যা করার দরকার বলে মনে করি সেটি করছি। 

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের পাশাপাশি নয়টি বিআরটিসির ভাড়া বাস রয়েছে। তবে বাসগুলোর সেবা নিয়ে মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ চোখে পড়ে।  

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা