হোম > সারা দেশ > কুমিল্লা

বিএনপির রাজনীতি এখন অনলাইনে: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘মাঠে না এসে বিএনপি এখন অনলাইনে রাজনীতি করছে, আর এ অনলাইন করেছেন শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্বদানকারী গণমানুষের দল। যে দলের নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে দেশ স্বাধীন করেছেন।’ 

আজ সোমবার কুমিল্লা-৯ আসনের লাকসামে এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একই দিন লাকসাম পূর্ব ইউনিয়ন, আজগরা ইউনিয়ন, উত্তরদা ইউনিয়নেও মন্ত্রী উঠান বৈঠক করেন। 

তাজুল ইসলাম বলেন, ‘যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, তারা দেখে যাক বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’ এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে মন্ত্রী নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। 

এ সময় লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভাইয়া, সহসভাপতি অ্যাডভোকেট আবু তাহের, গোলাম রাব্বানী মজুমদার, সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা, লাকসাম যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ

ফেসবুকে প্রেম: গর্ভপাত ও বিয়েতে অস্বীকৃতি, তরুণকে হত্যায় আটক কিশোরী

দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত মকবুলের ঢাকায় মৃত্যু, মামলা

‘ভিটামিন ‘‘এ’’ শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

অটোরিকশা চুরিতে থমকে গেল পঙ্গু মনিরের জীবনের চাকা