হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় আহত আবুল বাসার বাদশা মিয়া। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাদশা বারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। তিনি জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত একাধিক মোটরসাইকেলে এসে অতর্কিত তাঁর ওপর হামলা চালায়। তাঁর ধারণা, স্থানীয় বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ