হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: 

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এতে বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে। 

আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গরমে রেললাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে। এতে ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুটি উদ্ধারকারী ট্রেন নিয়ে যাচ্ছি। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’ 

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত ।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পিতৃপরিচয়হীন নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রি, উদ্ধার করল পুলিশ

একই নারীর সঙ্গে প্রেম, মামা হত্যার দায়ে গ্রেপ্তার ভাগনে

চৌদ্দগ্রামে ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগ, সমাজের ভয়ে আত্মগোপনে তরুণী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় মুক্তি ১৩৩ জনের

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, কী বলছে পুলিশ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক