হোম > সারা দেশ > কুমিল্লা

বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়া হলো না সিয়ামের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

দুর্ঘটনার পর পড়ে থাকা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগলে এক যুবক নিহত হন। গতকাল সোমবার ঈদের দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম সাহা (২০) মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সাহাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম সাহা চৌদ্দগ্রামে এক বন্ধুর বাড়ি থেকে মুরাদনগরে ফেরার পথে লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় তাঁর সঙ্গে থাকা বন্ধু ওমর ইবনে প্রভাদ গুরুতর আহত হন। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার কালীর বাজার এলাকার ওমর ফারুকের ছেলে।

ওসি সাহাব উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানার হেফাজতে রাখা হয়েছে।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার