হোম > সারা দেশ > কুমিল্লা

স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও মৃত্যু

কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৪৮) ও তাঁর স্ত্রী রিনা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি সাহেবপাড়া এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল আজিজ।

নিহত কামাল হোসেন ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। নিহত কামাল হোসেন পেশায় সিএনজি অটোরিকশাচালক। কামাল হোসেন ও রিনা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কামালের স্ত্রী রিনা বেগম গোসল শেষে বাড়ির উঠানে বিদ্যুতের তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় স্বামী কামাল হোসেন তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। মুহূর্তের মধ্যে স্বামী-স্ত্রী দুজনই মৃত্যুবরণ করেন। 

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার