হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাস নদে ডুবে নিখোঁজ শিশু মারিয়ার লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

নদীতে নিখোঁজ শিশু মারিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় তিতাস নদে ডুবে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে তিতাস নদের চরের গাঁ-সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ শিশু মাহবুবের (৯) লাশ উদ্ধার করা হয়। এর ৮ ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তিতাস নদের গাংকুল বাড়িরঘাট এলাকা থেকে নিখোঁজ শিশু মারিয়ার (১১) লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার নানি সুফিয়া বেগমের সঙ্গে উপজেলার শ্রীমদ্দি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে ৯ বছরের শিশু মাহবুব। এরপর শনিবার দুপুর ১২টার দিকে তিতাসের শ্রীমদ্দি কান্ধাঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহবুব। নিহত মাহবুব নরসিংদী রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে।

এদিকে শুক্রবার নারায়ণগঞ্জ থেকে শ্রীমদ্দি গাংকুল বাড়িতে বোনের বাড়িতে বেড়াতে আসে ১১ বছরের শিশু মারিয়া। এরপর শনিবার বেলা ১১টার দিকে তিতাস নদের গাংকুল বাড়িরঘাটে গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হয় মারিয়া।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘নদে ডুবে নিখোঁজের খবর পেয়ে শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল আনা হয়। শিশুদের উদ্ধারে আমাদের বিশেষ নজরদারি ছিল।’

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি

কুমিল্লায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় সাজাভোগ শেষে মুক্ত সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর