হোম > সারা দেশ > কুমিল্লা

জন্মদিনের উপহার কিনতে গিয়ে গাড়ি চাপায় ৩ বন্ধুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর জন্ম দিনের উপহার কিনে ফেরার পথে গাড়ি চাপায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ দুর্ঘটনায় নিহতেরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তর পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাকা (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তাঁরা তিনজন ছুফুয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, তাঁরা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশা যোগে মিয়া বাজার যাচ্ছিলেন। এ সময় নালঘর রাস্তার মাথা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর অটোরিকশা চালক পালাতক রয়েছেন।

মাদক কারবারিদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, বের করা যায়নি গুলি

মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টিফিন বিরতিতে বেরিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লায় আড়াই ঘণ্টা পর এক লেনে ট্রেন চলাচল শুরু

এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেক ট্রেনের বগি লাইনচ্যুত, রেলপথে চট্টগ্রাম বিচ্ছিন্ন

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে কারাগারে

ধর্ষণ মামলায় বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ২

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধক্কা, সুপারভাইজার নিহত