হোম > সারা দেশ > কুমিল্লা

নতুন বাংলাদেশে চাঁদাবাজের উত্থান দেখতে চাই না: আতিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘দেশে এখনো চাঁদাবাজি চলছে। বহু ত্যাগের বিনিময়ে আমরা এই সুদিন পেয়েছি। নতুন এ বাংলাদেশে পুরোনো কায়দায় কোনো চাঁদাবাজের উত্থান আমরা দেখতে চাই না।’

আজ শুক্রবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান এ কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এখনো বাংলাদেশে শ্রমিক নিপীড়ন হচ্ছে। শ্রমিক নিপীড়ন বন্ধে আইন করতে হবে। যাতে বাংলাদেশের কোনো মালিক বা ব্যক্তি শ্রমিক নিপীড়ন করতে না পারে।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির  অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমাই উপজেলা শাখার সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মু. খাইরুল ইসলাম, লালমাই উপজেলা জামায়াতের আমির গোলাম সরওয়ার মজুমদার কামাল, মাওলানা আবদুন নূর প্রমুখ।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার