হোম > সারা দেশ > কুমিল্লা

নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও সমন্বয় জোরদারে কুমিল্লায় সেনাপ্রধানের মতবিনিময়

 কুমিল্লা প্রতিনিধি 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে কুমিল্লা এলাকা পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সেনাপ্রধান হেলিকপ্টারে করে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পৌঁছান। সেখানে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয়, নিরাপত্তা পরিকল্পনা ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান দায়িত্ব পালনে পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া, সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার পশুর হাটে নতুন আকর্ষণ ‘সুলতান’

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় চলছে নানা প্রস্তুতি

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার তাহমিনা বেগম চৌধুরী পেলেন ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড

প্রথম বেতনের অর্থে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত

আগুন নেভালেও শিকলবন্দী আনিসকে উদ্ধার করেনি কেউ

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে শিকলবন্দী মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

‘সাত টুকরা’ করার হুমকি, কৃষকের বাড়িতে ডাকযোগে কাফনের কাপড়