হোম > সারা দেশ > কক্সবাজার

পুকুরে ‘বিশ্বযুদ্ধের’ বোমায় কাপড় কাচেন স্থানীয়রা, অতঃপর...

কক্সবাজার প্রতিনিধি

পুকুরে ‘বিশ্বযুদ্ধের’ বোমায় কাপড় কাচেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

‎কক্সবাজারের রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত একটি বোমার সন্ধান মিলেছে। গত শুক্রবার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় এটির খোঁজ পাওয়া যায়। যা নিরাপদে নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে পরিত্যক্ত পুকুর পাড়ে এই বোমা সদৃশ বস্তুর ওপর স্থানীয় ব্যক্তিরা কাপড় ধোয়ার কাজ করে আসছেন। স্থানীয় এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এটির ছবি প্রকাশ হলে নজরে আসে স্থানীয় প্রশাসনের। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

‎এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, উদ্ধার করা বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এটি ১০ বছর আগে স্থানীয় কেউ পুকুর থেকে তুলে পাড়ে রেখেছিল।

ওসি বলেন, শুক্রবার স্থানীয় এক ব্যক্তি বোমার বিষয়টি পুলিশকে জানান। এরপর বোমাটি নিরাপদ স্থানে রেখে চারপাশে সংরক্ষিত করার পাশাপাশি নজরদারিতে রাখা হয়েছে। পরে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়। সেনাবাহিনীও ঘটনাস্থলে যায় এবং বোমাটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দিনদুপুরে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে পল্লিচিকিৎসককে অপহরণ

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি