হোম > সারা দেশ > কক্সবাজার

আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে আজ ফেরত এনেছে বিজিবি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। তাঁদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে চলে গেছে। বিভিন্ন সময় বিদ্রোহী গোষ্ঠীটি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ওই জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর আজ সন্ধ্যায় ২৯ জেলেকে ফেরিয়ে আনতে সক্ষম হয়েছে বিজিবি। তিনি বলেন, বিকেলে দুটি কাঠের নৌকাসহ বিজিবির একটি দল মোংডুর উদ্দেশে রওনা দেয়। এরপর সন্ধ্যায় জেলেদের নিয়ে ফিরে আসে। তাঁদের টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ওই জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেবে।

নাফ নদীর টেকনাফ জেটিঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ২০ ফেব্রুয়ারি ৪টি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে ১১ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনাসংলগ্ন এলাকা থেকে দুটি ট্রলারসহ ৪ জেলেকে এবং গত বছরের ১৬ নভেম্বর নাফ নদীর উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৬ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি।

বৈরী আবহাওয়ার মধ্যেও সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস, গোসলে নামতে সতর্কতা

চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, কিশোরীর মৃত্যু

কক্সবাজারে শতাধিক গ্রাম প্লাবিত, বন্যা-পাহাড়ধসে প্রাণহানি বাড়ছে

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে ফাহিম মুনতাসির

গভীর নিম্নচাপের প্রভাবে সেন্ট মার্টিন বিচ্ছিন্ন, বন্ধ নৌযান চলাচল, বিদ্যুৎহীন দ্বীপে দুর্ভোগ

কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও এক সন্তান গুরুতর আহত

মাতামুহুরী নদীর পানি বাড়ছে, ১২ হাজার পরিবার পানিবন্দী

উখিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে ২ বার্মিজ অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

কক্সবাজারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু