হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে তাদের সীমান্ত দিয়ে এদেশে পুশ ইন করা হয়। পরে বিজিবির হাতে আটক হয় তারা।

ভুক্তভোগীদের মধ্যে ছয় পুরুষ, ছয় নারী এবং দুই শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া ব্যক্তিরা সবাই অবাঙালি মুসলমান এবং তারা ভারতের ওড়িশা রাজ্যের স্থায়ী বাসিন্দা বলে দাবি করেছে।

ভুক্তভোগীরা বিজিবিকে জানিয়েছে, দুপুরে খাবারের সময় বিএসএফ তাদের আকস্মিক ধরে নিয়ে যায় এবং নাগরিকত্ব সংক্রান্ত সব প্রয়োজনীয় নথিপত্র কেড়ে নেয়। রাত ৯টার দিকে তাদের এদেশে পুশ ইন করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যবেক্ষণ করছে। আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি জেনেছি। তারা এখনো বিজিবির হেফাজতে আছে।’

সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ডিআইজি

জীবননগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ওএমএসের চাল-আটা অবৈধ মজুত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা