হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

ডালডায় পড়ে আছে মরা ইঁদুর। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানে দৌলতদিয়াড় এলাকার ‘মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট’-এ তল্লাশি চালিয়ে দেখা যায়, বেকারিতে ব্যবহৃত ডালডার ভেতরে মরা ইঁদুর পড়ে আছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি খাবারে নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ বসিয়ে পণ্য বাজারজাত করছিল। এসব গুরুতর অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুর রহমানকে ১ লাখ) টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে রেলগেট বাজার এলাকার ‘অনন্যা ফুড প্রোডাক্ট’-এ দেখা যায়, তাঁরা মেয়াদোত্তীর্ণ পুরোনো পাউরুটি পুনরায় নতুন প্যাকেটে ভরে বাজারজাত করছে। এই জালিয়াতির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় বিভিন্ন হোটেল, সেমাই তৈরির কারখানা ও মসলার মিলে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রয় এবং কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য মজুত না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও খাদ্যে ভেজাল রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পুলিশ সদস্যকে তেলের পাম্পে জরিমানা, জেলা পুলিশের বিবৃতি

কোল্ডস্টোরেজের পাশে শ্রমিকের লাশ

দর্শনা থেকে আড়াই কোটির টাকার ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালকের জরিমানা

চুয়াডাঙ্গায় গলায় ওষুধ আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: প্রাণ হারালেন বৃদ্ধ, ব্যাহত যান চলাচল

জীবননগরে খাল ভরাট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বাড়ল আরও ২ দিন