হোম > সারা দেশ > চট্টগ্রাম

পলোগ্রাউন্ড জনসমুদ্র: সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আজ দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশে যোগ দেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা রোববার (২৫ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

সকাল থেকেই নগরের বিভিন্ন থানা ও আশপাশের উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গাজুড়ে অবস্থান নেন তাঁরা। হাতে দলীয় পতাকা ও ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

চট্টগ্রাম জেলার বিভিন্ন নির্বাচনী আসন থেকে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন, তিন পার্বত্য জেলা থেকেও উল্লেখযোগ্য নেতা-কর্মী এসেছেন। দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশে যোগ দেন তারেক রহমান। মঞ্চে ওঠার আগেই তিনি নেতা-কর্মীদের সঙ্গে করমর্দনের মাধ্যমে কুশল বিনিময় করেন।

জনসমাগম মাঠ ছাড়িয়ে আশপাশের টাইগার পাস, সিআরবি ও আমতল পর্যন্ত ছড়িয়ে পড়ে। আয়োজকেরা জানান, সমাবেশস্থলের ভেতর ও বাইরে মিলিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নেতা-কর্মীদের অবস্থান লক্ষ করা গেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘নগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। মাঠের বাইরে থেকেও অনেকে বক্তব্য শুনছেন।’

দলীয় সূত্র জানায়, আজকের এই সমাবেশকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সংগঠিতভাবে উপস্থিত হয়েছেন।

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫