হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনৈতিক কাজে জড়ানোর অভিযোগে ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ১০ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি বাসায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে চার নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম আবদুল আল আহাদ। তিনি পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ছবিতে চট্টগ্রামের জলাবদ্ধতা ও দুর্ভোগ

চট্টগ্রামে দেয়ালধসে যুবক নিহত, শিশুসহ আহত ২

টানা বৃষ্টিতে চট্টগ্রামের অন্তত ১৫ এলাকায় জলাবদ্ধতা, যানজট

হাজারখানেক যাত্রী নিয়ে চট্টগ্রামে ৬ ঘণ্টা ধরে আটকা পর্যটক এক্সপ্রেস

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারল না ৩টি ফ্লাইট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা

চট্টগ্রামে বৈরী আবহাওয়া: আলোচিত শিশু হীরামনি হত্যা মামলার রায় পেছাল

সদরঘাট থানার ওসি ১৭ দিনের মাথায় প্রত্যাহার, ডিও লেটার ঘিরে আলোচনা

চেকের মামলায় এস আলমের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন

চট্টগ্রাম বন্দরে ২৫০ কনটেইনার বিতর্কে মুখোমুখি বন্দর-কাস্টমস, উভয় পক্ষের ক্ষতিপূরণ দাবি