হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হয়েছেন ব্যবসায়ী লতিফ উল্লাহ (৩৬)। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় তাঁর প্রতিষ্ঠানের টাকাও লুট করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহর চিরিঙ্গার হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী লতিফ উল্লাহ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফীপাড়ার ইলিয়াছ সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকানাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় তিন-চারজনের একদল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ