হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রদর্শনীতে এসে ছিনতাইয়ের শিকার ইতালির নারী আলোকচিত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ইতালির নাগরিক এক আলোকচিত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা বাদী হয়ে মামলা করেছেন। ছিনতাইকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে কাজ করছে পুলিশ। 

পুলিশ জানায়, ক্রিস্টিনা জেমা সম্প্রতি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। এতে তাঁর তোলা ছবিও প্রদর্শিত হয়। ঘটনার সময় ক্রিস্টিনা জেমার সঙ্গে বাংলাদেশি দুই তরুণ-তরুণী ছিলেন।

ঘটনার পর ক্রিস্টিনা জিমা সাংবাদিকদের বলেন, তিনজন রাত ৯টার দিকে দামপাড়ায় শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে হেঁটে কাজীর দেউড়ি হয়ে জামালখানের দিকে যাচ্ছিলেন। ক্রিস্টিনার বৃহস্পতিবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। এ জন্য পথে এটিএম বুথ থেকে তিনি ৩০ হাজার টাকা তোলেন। তিনজন হেঁটে কর্ণফুলী টাওয়ারের সামনে পৌঁছানোর পর তাঁদের গা ঘেঁষে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা গতি কিছুটা শ্লথ করে। এরপর দরজা খুলে ভেতর থেকেই ক্রিস্টিনার কাঁধের ব্যাগ টেনে নিয়ে দ্রুত চলে যায়। ক্রিস্টিনার  ব্যাগে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।’

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৃহবধূকে হত্যার পর শিশুসন্তানকে নিয়ে থানায় স্বামী

ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চন্দনাইশে ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, তিন সন্তান নিয়ে স্ত্রীর আহাজারি

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামে রেল কার্যালয়ে আগুন, তদন্তে ৩ সদস্যের কমিটি

৯০ বছরেও কদর ‘ফকির কবিরের’ চাক সেমাইয়ের

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

৯০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের ‘ফকির কবিরের’ চাক সেমাই

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন গ্রেপ্তার, আহত তিন পুলিশ