হোম > সারা দেশ > চট্টগ্রাম

 ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘাতকদের ফাঁসির দাবি চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ঘাতকদের ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আজ সোমবার নগরীর চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নারকীয় ওই গ্রেনেড হামলায় ২৪ জন নেতা কর্মীকে হত্যাসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় জড়িত সবাইকে ফাঁসি দিতে হবে। প্রয়োজনে যেসব খুনি বিদেশের মাটিতে পলাতক তাদের ধরে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, বিদেশে বসেও খুনিরা এখনো দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। ওরা বিদেশিদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তবে, জনগণ ওদের অপরাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। 

 ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এসরারুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন-বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন, বিভূতি রন্জন বড়ুয়া, আলী আজবর, সুনীল কান্তি বড়ুয়া, পরিমল বড়ুয়া, মো. মুন্সি মিয়া প্রমুখ। 

এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন।

চট্টগ্রামে ট্যাংকারে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার লিটার ডিজেল জব্দ

কোরবানির আগে ছড়িয়েছে গরুর ভাইরাসজনিত রোগ ‘লাম্পি স্কিন’, দুশ্চিন্তায় খামারিরা

জায়গা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত

র‍্যাব-প্রশাসনের অভিযানে মিলল নামীদামি ব্র্যান্ডের বস্তায় সরকারি চাল

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

এক প্রৌঢ় এবং একটি জং ধরা বন্দুক

গুলিবিদ্ধ কিশোরী রেশমির অবস্থার উন্নতি নেই, আশা ছেড়ে দিয়েছে পরিবার

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

বিনা দোষে মারধর ও হাতকড়া: মবের রাজত্বে অসহায় শ্যামলরা