হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের অটোরিকশা কাপ্তাই থেকে উদ্ধার, খোঁজ নেই চালকের

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

কাপ্তাইয়ের বালুচর এলাকা থেকে অটোরিকশা উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম থেকে কাপ্তাই এসে মো. ফারুকের (৪২) নামের এক অটোচালক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী। এর আগে বুধবার রাতে কাপ্তাই নতুনবাজার এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

অভিযোগ দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করলেও খোঁজ মেলেনি চালকের। এতে দিশেহারা হয়ে পড়েছেন নিখোঁজ চালকের স্ত্রী জেসমিন আক্তার।

নিখোঁজ ফারুক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামের রাজামিয়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন।

কাপ্তাইয়ের বালুচর এলাকা থেকে অটোরিকশা উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, আজ ফারুকের স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাঁর স্বামী বুধবার রাত ১০টায় কাপ্তাইয়ের নতুনবাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন। এরপরই পুলিশ অভিযানে নামে। ওয়াগ্গা ইউনিয়নের বালুচর এলাকা থেকে সেই অটোরিকশাটি উদ্ধার করা গেলেও ফারুককে পাওয়া যায়নি। অভিযান চলমান রয়েছে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা