হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে বানের পানিতে গোসলে নেমে শিশুর মৃত্যু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে জমে থাকা বন্যার পানিতে গোসলে নেমে রাহুল বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপরে বন্ধুদের সঙ্গে বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকায় বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

গ্রাম পুলিশ সদস্য শেফাল দে জানান, শিশুটি করেঙ্গাতলী গ্রামের অরুণ বড়ুয়ায় ছেলে।

শিশুটির পরিবার জানায়, আজ দুপরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় শিশুটি তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার শিশুটির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। পরে খাদ্য সহায়তা দেন। 

এদিকে গত তিন দিন আগে উপজেলার হাজী পাড়া এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া ৭ বছরের শিশু জুয়েলের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে উগলছড়ি বিলে। বাঘাইছড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন