হোম > সারা দেশ > চট্টগ্রাম

আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনায় বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর নাম জুলফিকার আহমদ (৫২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

মৃত জুলফিকার আলীর ছোট ভাই আফ্রিকাপ্রবাসী আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মোবাইল ফোনে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার বড় ভাই মোজাম্বিকের মনিকা প্রদেশের সিমুইর সিটির ব্যবসায়ী ছিলেন। ১৪ জুলাই হঠাৎ তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাঁকে স্থানীয় সিমুইরের এক হাসপাতালে ভর্তি করা হলে করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

আব্দুর রশিদ আরও জানান, করোনার কারণে লাশ দেশে আনা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় ১১টার দিকে তাঁর মরদেহ মোজাম্বিকে দাফন করা হয়।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা

চট্টগ্রামে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের সময়: ইতালির রাষ্ট্রদূত

চন্দনাইশে টানা বর্ষণ ও শঙ্খ নদীর পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানিবন্দী

সাতকানিয়ার ৭৫ শতাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট

চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা