হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পুকুরে ডুবে মারা গেল ৩ বছরের শিশু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিশা আক্তার ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।

স্বজনরা জানান, আজ রোববার দুপুরে তানিশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে কোনো এক সময় সে পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ