হোম > সারা দেশ > কক্সবাজার

সৈকতে ফের ভেসে এল মৃত ইরাবতী ডলফিন ও কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার সমুদ্রসৈকতে ফের ভেসে এল মরা ডলফিন ও কচ্ছপ। গতকাল বুধবার সন্ধ্যায় ইনানীর শফির বিল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ডলফিনটি ছয় দিন ধরে  সৈকতে পড়ে রয়েছে বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সাঈদ মাহমুদ বেলাল হায়দর পারভেজ আজকের পত্রিকাকে জানান, ইরাবতী প্রজাতির এই ডলফিনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। এ সময় ডলফিনটির কাছাকাছি একটি মরা জলপাই রঙের অলিব রিডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপও দেখা গেছে। ডলফিনটি পাঁচ দিন আগে এবং কচ্ছপটি আরও কয়েক দিন আগে সৈকতে ভেসে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সামুদ্রিক প্রাণি দুটির শরীরে পচন ধরায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে কোনো জলযান বা জেলেদের জালে আটকা পড়ে প্রাণি দুটির মৃত্যু হতে পারে। 

সপ্তাহ দেড়েক আগে কক্সবাজার সৈকতসংলগ্ন সাগরে ১০ থেকে ১৫টি ডলফিনের একটি দল বিচরণ করতে দেখা গেছে। এখন কচ্ছপের প্রজনন মৌসুম। ফলে উপকূলে ডিম পাড়তে এসে মারা পড়ছে মা কচ্ছপ। 

এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম বলেন, বুধবার সন্ধ্যায় এ বিষয়ে অবহিত হওয়ার পর প্রাণি দুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৩ আগস্ট ও ২০ মার্চ একই সৈকতে দুটি মরা ডলফিন ভেসে আসে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতেও টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ