হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকরি না পেয়ে চবির সাবেক শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকরি না পেয়ে এরফান আহমেদ সামি চৌধুরী নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক এক শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন। গতকাল সোমবার পাহাড়তলীর নুরবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এরফান আহমেদ সামি চৌধুরী (২৮) ফেনী সদরের চাড়ীপুর এলাকার শফি আহমেদের ছেলে। তিনি চবির হিসাববিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামি চৌধুরীর বাবা-মায়ের বক্তব্য সূত্রে জানা গেছে, দুই বছর আগে চবি থেকে পড়াশোনা শেষ করে তিনি বেকার ছিলেন। অনেক জায়গায় চাকরিও খুঁজে ছিলেন। কিন্তু আশানুরূপ চাকরি পাচ্ছিলেন না। এটা নিয়ে বিষণ্নতায় ভোগেন সামি।

চাকরি না পাওয়াসহ পারিবারিক নানা দুশ্চিন্তা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার দিন পুলিশ খবর পেয়ে বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সামির সঙ্গে আরও দুজন থাকতেন। তখন তারা কেউ ছিলেন না। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক