হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়কের নিচে গ্যাসের পাইপলাইনে লিকেজ, আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডে মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনার পর ওই সড়ক ব্যবহারকারী পথচারীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বর থেকে ফোন পাওয়ার পর আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইনটি লিকেজ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি গেছে। হঠাৎ পাইপলাইন থেকে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে পরে ওই সড়কে যান চলাচল সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়।

চট্টগ্রামে ৩০ বছর ধরে বন্ধ থাকা মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন