হোম > সারা দেশ > কক্সবাজার

সালমান শাহ গ্রুপের আরেক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরে অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য সাদেক (২২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শনিবার রাতে হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত শিবির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সাদেক ওই শিবিরের বি ব্লকের বাসিন্দা ফজল আহমদের ছেলে। 

 ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল নয়াপাড়া রেজিস্ট্রার শিবিরের বি ব্লক এলাকায় অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। 

এপিবিএনের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলীম বলেন, রোববার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এ গ্রুপের প্রধান সালমান শাহকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ