হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাদশা মিয়া রোডে অবস্থিত ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সেনাদের সমাধিসৌধ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিহত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া রোডে অবস্থিত এই সমাধিসৌধ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে চসিক মেয়রের সঙ্গে মতবিনিময় করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিকসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও নাগরিক সেবা খাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথা জানান।

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্ত প্রতিবেদন জমা, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তায় ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

চট্টগ্রামে ৩০ বছর ধরে বন্ধ থাকা মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চট্টগ্রামে সড়কের নিচে গ্যাসের পাইপলাইনে লিকেজ, আগুন

ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত