হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রবল বর্ষণে নদীতে ঢল, হালদায় ডিম ছেড়েছে মা মাছ

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

হালদায় ডিম ছেড়েছে মা মাছ। ছবি: আজকের পত্রিকা

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। এ তথ্য নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া।

এরই মধ্যে হালদা নদীর হাটহাজারী ও রাউজান উপজেলা অংশে ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে। শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করছেন। নদীর দুই তীরে মানুষের উপস্থিতি বাড়ছে। সাধারণত মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা রাতে বজ্রসহ বৃষ্টির কারণে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায়, আর এতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে।

শুক্রবার ভোর থেকে হালদা নদীতে মাছের ডিম সংগ্রহ করছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর আজ শুক্রবার ভোর ৪টায় জানান, হালদায় মা মাছ ডিম ছেড়েছে। তিনি নৌকা নিয়ে নদীতে আছেন। ডিম সংগ্রহ করছেন। প্রচুর ডিম পাচ্ছেন।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। তিনি নদীতে আছেন। হাটহাজারী ও রাউজান উপজেলার ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে নদীতে ডিম সংগ্রহ করছেন।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন