হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যম ভূমিরখিল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ভূমিরখিল গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) এবং মো. ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা ভূমিরখিল রাইজিং স্কুলের পূর্ব পাশে সাবের সওদাগরের নতুন বাড়ির বাসিন্দা। বেলা সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হয়। এরপর তাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য আরও বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। তার পাশেই একটি আমগাছ রয়েছে। ডোবাটি গত কয়েক দিনের বৃষ্টিতে ভর্তি হয়ে সমতলের সঙ্গে একাকার হয়ে গেছে।

শিশু দুটি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে। সম্ভবত আম পাড়ার চেষ্টা করেছিল তারা। তাদের একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা