হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মো. রুবেল। সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মো. রুবেল (২৬)। তিনি একই এলাকার মো. রফিকের ছেলে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুবেল সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগের কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। সেখানেই বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা