হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানতে সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামের সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই সদস্যরা এসব স্বর্ণ জব্দ করেন।

আটক শাহিন আল মামুন রাঙামাটির বাসিন্দা। তিনি ওমরাহ হজের মোয়াল্লেম হিসেবে সৌদি আরবে যান।

জব্দ করা স্বর্ণের পরিমাণ ২২ ক্যারেট ৪০০ গ্রাম। প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ১২ হাজার ৬৭৩ টাকা হিসেবে এই স্বর্ণালংকারের দাম ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, A-12777893 পাসপোর্টধারী ওই মোয়াল্লেম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। স্বর্ণালংকার তাঁর হাতব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন। উদ্ধার করা স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ