হোম > সারা দেশ > চট্টগ্রাম

করোনার নমুনা দিতে এসে হাসপাতালেই মারা গেলেন ব্যাংক কর্মকর্তা

প্রতিনিধি (চট্টগ্রাম) সীতাকুণ্ড

করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে মারা গেলেন ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল (৫২)। আজ রোববার দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এই ঘটনা ঘটে। 

ইব্রাহিম খলিল জনতা ব্যাংক শাহ আমানত শাখায় কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে আসেন ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল (৫২)।  তিনি নমুনা সংগ্রহের কক্ষ খুঁজতে থাকেন। হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে নমুনা পরীক্ষার কক্ষের বিষয়ে জানতে চান। কথা বলার সময় হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। একপর্যায়ে পড়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাঁকে পরীক্ষা- নিরিক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইটিআইডি হাসপাতালের উপ-পরিচালক বখতিয়ার আলম। 

তিনি বলেন,ব্যাংক কর্মকর্তা খলিল হৃদরোগে আক্রান্ত ছিলেন। হার্টের ব্লক অপারেশন করার জন্য করোনা পরীক্ষা করাতে এসেছিলেন। হাসপাতালে আসার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। একপর্যায়ে হাসপাতলের ফ্লোরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট

চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা

ঢল-বৃষ্টি: ডুবল নগর-পাহাড়ি সড়কও

পানিবন্দী লাখো মানুষ, রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত

বৈরী আবহাওয়ায় আগামীকালও বন্ধ থাকবে চবির ক্লাস-পরীক্ষা

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

আর্জেন্টিনার জার্সি পরে রাতে আনন্দ-উল্লাস, সকালে পাহাড় ধসে নিহত সামিয়া

ফটিকছড়ির নিম্নাঞ্চলে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা

রেললাইনে পানি ওঠায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ