হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান মো. মহিউদ্দিন (৩৮) নামের সৌদিপ্রবাসী এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বেলা ৩টার দিকে সৌদি আরবের তনুমা শহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে। মহিউদ্দিন কদমতলী প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ছিলেন।

নিহত মহিউদ্দিনের সহপাঠী মো. ইকবাল হোসাইন মাসুদ জানান, মহিউদ্দিন বুধবার সকালে সৌদির আবাসস্থল মাহাইল শহর থেকে তনুমা শহরে সবজি আনার জন্য গাড়ি চালিয়ে যান। সবজি বোঝাই গাড়ি নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বর্তমানে তাঁর লাশ সৌদি আরবের তনুমা সরকারি হাসপাতালে রয়েছে।

ইকবাল হোসাইন মাসুদ আরও জানান, নিহত মহিউদ্দিন দুই বছর আগে সৌদি আরবে যান। ছয় মাস আগে গাড়ির ড্রাইভিং লাইসেন্স পান। সংসারে তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা