হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রূপালী দে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শিক্ষিকার নাম রূপালী দে (৩০)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের দিঘিরপাড় এলাকার বাসিন্দা শিক্ষক অপূর্ব দে’র স্ত্রী এবং শিলক ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত শিক্ষিকার চাচাতো ভাই অভি দে বলেন, রূপালী দে গত ৯ ডিসেম্বর সকালে রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুন লেগে দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং পরে ঢাকা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান।

নিহতের আত্মীয়স্বজনের বরাত দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যুর সংবাদ জেনেছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা