হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ শনিবার এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেয় জিপিএইচ ইস্পাত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী কোম্পানি জিপিএইচ ইস্পাত। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাত প্ল্যান্টে আয়োজিত ‘জিপিএইচ শাইনিং স্টারস রিকগনিশন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। তিনি বলেন, ‘নিজের মেধা কাজে লাগিয়ে বিদেশে পাড়ি না জমিয়ে বরং এই সম্ভাবনাময় দেশের ঋণ শোধ করতে হবে।’

আলমাস শিমুল আরও বলেন, ‘ভূমিকম্প প্রতিরোধী ও উচ্চ শক্তিসম্পন্ন ৬০০ গ্রেড ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত বর্তমানে গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করছে।’ তিনি শিক্ষার্থীদের গুণমানসম্পন্ন শিক্ষা অর্জন ও সামগ্রিক জীবনচর্চায় উদ্বুদ্ধ হতে আহ্বান জানিয়ে সীতাকুণ্ডের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএইচের ফিউচার লিডার সায়হাম সাদিক পিয়াল কৃতী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক হিসেবে সনদ, প্রাইজ বন্ড ও গিফট বক্স বিতরণ করেন।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে মো. নাছির উদ্দিন, শিক্ষকদের পক্ষে বগাচতর নূরিয়া গনিউল উলুম ফাজিল মাদ্রাসার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের রাজীব সাহা এবং মাদ্রাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়ার (ফাজিল) আবু বকর বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রীতি রানী শীল এবং মাদ্রাসা-এ-মোহাম্মদীয়া আহমদীয়া সুন্নীয়ার (ফাজিল) সানজিদুল ইসলাম তানিশা।

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

চবি শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু চবির পয়লা বৈশাখ উদ্‌যাপন

বাঙালির চিরায়ত আচার ও আলপনার রঙে রঙিন বৈশাখী আয়োজন চট্টগ্রামে

দুদকের মামলায় দম্পতির কারাদণ্ড, স্বামী পলাতক স্ত্রী কারাগারে

যৌথ অভিযানে সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১৮ কেজি গাজা উদ্ধার, আটক ২

নতুন বছরকে বরণ করতে বর্ণিল রূপে সাজছে চবি ক্যাম্পাস

নগরীতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে: চসিক মেয়র