হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিমানবন্দরে এস আলমের ঘনিষ্ঠ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খাতুনগঞ্জের ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে আটক করা হয়।

আনছারুল আলম চৌধুরী খাতুনগঞ্জের আনছার ট্রেডিংয়ের মালিক। এস আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এ ব্যবসায়ীর নামে ইসলামী ব্যাংকে ১ হাজার ৬৩০ কোটি টাকা এবং জনতা ব্যাংকে ৩৪০ কোটি টাকার ঋণ রয়েছে জানা বলে গেছে।

ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরীর গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে। তিনি সিভিল অ্যাভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সকালে দুবাই যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরী। ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁর বিদেশ যাওয়া আটকে দেয়। পরবর্তীকালে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামে মধ্যবয়সীকে গণপিটুনি

কর্ণফুলীতে উল্টা পথের পিকআপের ধাক্কায় নিহত স্কুলছাত্র

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে বিএনপিপন্থীদের জয়

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম জানে আলম

বিপিসির প্রধান কার্যালয়: ৫০ কোটিতে ভবন তৈরির পর কার্যালয় যাচ্ছে ঢাকায়

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে উদ্ধারে গিয়ে অবরুদ্ধ পুলিশ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এস আলম গ্রুপের ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি জানে আলম