হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুবির আবৃত্তি সংগঠন অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্রের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রফিক উদ্দিনকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী বিল্লাল হোসেন স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। 

মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মুহম্মদ হাবিবুর রহমান কমিটি ঘোষণা করেন। 

এতে স্বাক্ষর করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, সংগঠনের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবু হাসনাত অনিক। 

কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন আল মামুন ও সাদিয়া সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন শারমিন মেঘলা, নাফিসা সুলতানা ঐশি, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রুবাইয়াত তাজবীন, পাঠচক্র সম্পাদক হিসেবে আছেন ওয়াফা আক্তার রিমু, অর্থ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক হিসেবে আছেন সৈয়দা রাইসা তাসনীম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন লায়লা পারভীন, যোগাযোগ সম্পাদক হিসেবে আছেন জাওয়াদ উর রাকিন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন মো. আতিকুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আমিন, প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক হিসেবে আছেন ফাহমিদা সুলতানা এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে আছেন আমেনা আক্তার। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. সাইদুল হাসান, তানিয়া আক্তার, হেদায়েতুল ইসলাম নাবিদ, মেহেরুন নেছা ও রুমা রাণী দেব শর্মা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ