হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দীন চৌধুরী মারা গেছেন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প উদ্যোক্তা এম জালাল উদ্দিন চৌধুরী (৮২) মারা গেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের সামিতেভেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। 

নিহতের মরদেহ ব্যাংকক থেকে দেশে নিয়ে আসার পর জানাজার সময় জানিয়ে দেওয়া হবে। তাঁকে মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিরসরাইয়ের সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুব আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম প্রমুখ। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ