হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিদেশি অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মো. হারুন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের দাবি হারুন একজন সন্ত্রাসী ও তাঁর নামে থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার হওয়া হারুন নয়াপড়া রেজিস্টার্ড শিবিরের সি-ব্লকের ফজল আহমদের ছেলে। রোববার রাত ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তাঁকে আটক করা হয়। 

 ১৬ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্প পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ওই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। তিনি সেখানে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার কতিপয় লোকজনের সমন্বয়ে অবস্থান করছিলেন। তাঁকে গ্রেপ্তার করা গেলেও বাকিরা সটকে পড়ে, তাঁদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। এ সময় হারুনের দেহ তল্লাশি করে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁকে কারাগারে পাঠানো হবে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ