হোম > সারা দেশ > খাগড়াছড়ি

কালবৈশাখী উড়িয়ে নিল প্রাথমিক বিদ্যালয়ের চাল

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাল কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতের ঝড়ে তা উড়ে যায়।

আজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চাল পাশের মাঠে পড়ে আছে। সেখানে উপস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাব্রেচাই মারমা বলেন, বিদ্যালয়ে শতাধিক ছাত্রছাত্রী আছে। পাকা ভবনে তিনটি কক্ষ। এর মধ্যে একটি অফিসরুম, বাকি দুটি শ্রেণিকক্ষ। টিনশেড ঘরেও শ্রেণি কার্যক্রম চলে। এখন পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কায় আছেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরৎ চন্দ্র চাকমা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে দ্রুত বিদ্যালয়ের চালের ব্যবস্থা হতে পারে। না হয় খোলা মাঠে ক্লাস করতে হবে।

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ বলেন, ‘প্রাথমিক শিক্ষা অফিসকে দ্রুত সরেজমিন তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ছাউনির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ