হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানিকছড়িতে হালদা থেকে অবৈধভাবে তোলা বালু জব্দ, আটক ৩

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর শাখা থেকে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু তোলায় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় চারটি পয়েন্টে থাকা পাইপ ও তিনটি পয়েন্ট থেকে বিপুল বালু জব্দ করা হয়েছে। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।

জব্দ বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে; যা পরে নিলামে বিক্রি করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এশিয়া মহাদেশের একমাত্র রুইজাতীয় মাছের প্রজননক্ষেত্র হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ির রামগড় উপজেলায়। উৎপত্তিস্থল থেকে হালদা মানিকছড়ি হয়ে চট্টগ্রাম প্রবহমান। ফলে হালদা নদী ও এর শাখায় বালু ইজারা বন্ধ রেখেছে এবার প্রশাসন। কিন্তু বিগত সময়ের ন্যায় এখনো বালুখেকো চক্ররা বেপরোয়াভাবে বালু উত্তোলন করে বিপন্ন করছে হালদার পরিবেশ।

হালদা রক্ষায় মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া আজ দুপুরে চেঙ্গুছড়া, দশবিল, যোগ্যাযলছোলা ও ভাঙ্গামুড়া এলাকায় অভিযান চালান। এ সময় চারটি পয়েন্টে থাকা বালু তোলার সব পাইপ ধ্বংস এবং তিনটি পয়েন্ট থেকে তোলা বিপুল বালু জব্দ করেন। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চবিতে গঠিত হলো পুনর্বাসন তহবিল

পর্যটকদের জন্য উন্মুক্ত মিরসরাই-সীতাকুণ্ডের সব ঝরনা

চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলা, সহকারীকে চালকের আসনে বসিয়ে রক্তক্ষরণে মারা গেলেন চালক

এইচএসসি পরীক্ষা স্থগিত রাখাসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

চন্দনাইশে ত্রাণের হাহাকার: চেয়ারম্যানদের বরাদ্দ নিয়ে গেলেন এমপি

গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

চট্টগ্রামে টানা ৮ দিন ১,৪৫৯ মিলিমিটার বৃষ্টি ঝরিয়ে দেখা মিলল রোদের

জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা, ৩১ জনের সাক্ষ্য গ্রহণ

চট্টগ্রামে থানার কাছেই ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের তাণ্ডব, ৩৫ লাখ টাকা লুট

সাত দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য খালাস শুরু