হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম 

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে জহির আহাম্মদ (৫২), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাবিবের ছেলে মো. সাকিবুল ইসলাম (২২) ও মোহাম্মদ রানা।

পুলিশ জানায়, চৌধুরীহাট মুসলিম হাইস্কুলের পাশে জহির আহাম্মদের মুদিদোকানে অভিযান চালিয়ে দোকানদার জহির আহাম্মদকে আটক করা হয়। পরে দোকানের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি গুলিভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে আসামি মো. সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রাউজানে অভিযান চালিয়ে দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়ার তথ্যে ভিত্তিতে পটিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ