হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসে মারা পড়ল ইরাবতী ডলফিন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসে মারা পড়ল একটি ডলফিন। আজ মঙ্গলবার দুপুরে উখিয়ার পাটুয়ারটেক সৈকত থেকে ডলফিনটি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ‘দুপুরের দিকে পাটুয়ারটেক সৈকতে জীবিত অবস্থায় ডলফিনটি ভেসে এসে আটকা পড়ে। এরপর স্থানীয় জেলে ও সৈকত কর্মীরা ডলফিনটি উদ্ধার করে ফের সৈকতে ছেড়ে দেয়। তবে কিছুক্ষণ পর ডলফিনটি মৃত অবস্থায় ভেসে উঠে। ডলফিনটির পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খোঁজ নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে বলা হয়েছে। তবে ডলফিন বন্যপ্রাণী সংরক্ষণের আওতায়। এ জন্য বন বিভাগই বিষয়টি দেখভাল করেন।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটির দৈর্ঘ্য সাড়ে ৬ ফুট মতো। কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ