হোম > সারা দেশ > কক্সবাজার

ট্রলারে পাওয়া গলিত ১০ লাশের হাত-পা বাঁধা ছিল: ফায়ার সার্ভিস

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে উদ্ধার করা ১০টি মরদেহের হাত-পা বাঁধা ছিল। এটা নিছক কোনো দুর্ঘটনা নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কক্সবাজার) অতীশ চাকমা। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারে মরদেহের খবর পায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার শেষ করে বেলা ৪টার দিকে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

অতীশ চাকমা বলেন, ‘ট্রলারটি থেকে উদ্ধার করা ১০ মরদেহের হাত-পা বাঁধা ছিল। আমরা ধারণা করছি, ৮ থেকে ১০ দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়।’

মরদেহগুলো গলিত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে জানান, স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে তীরে নিয়ে আসে। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তারা। বিকেল ৪ টা পর্যন্ত ১০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সব মরদেহ ফিশিং ট্রলারের হিমঘরের ভেতরে ছিল। কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ