হোম > সারা দেশ > চট্টগ্রাম

অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাকলিয়ার ভেড়া মার্কেটে অতিরিক্ত মদ্যপানে স্থানীয় এক ব্যবসায়ী মারা গেছেন। নিহত ব্যবসায়ীর নাম পুলক বিশ্বাস (৫০)। তিনি ওই এলাকার সেপাল বিশ্বাসের ছেলে ও চাক্তাইয়ের পিআর ট্রেডার্সের স্বত্বাধিকারী।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভেড়া মার্কেট এলাকা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি করতে বলেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।
 
বাকলিয়া থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, রাত দেড়টায় তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যায় আমাদের একটি টিম। পরে তাঁরা ওই ব্যক্তির স্বজনকে খবর দেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অতিরিক্ত মদ্যপানের ফলে তিনি মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী। এর আগেও তিনি বেশ কয়েকবার এভাবে মদ্যপান করে রাস্তায় পড়ে ছিলেন বলে আমরা শুনেছি।’

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনার চুড়িসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

খাগড়াছড়িতে বন্দুক হাতে পাহাড়ি তরুণের মহড়ার ভিডিও ভাইরাল

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার