হোম > সারা দেশ > চট্টগ্রাম

করোনার টিকা নিলেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী কোভিড টিকা নিয়েছেন। রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সশরীরে উপস্থিত হয়ে গাড়িতে বসেই তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। 

টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন। 

টিকা গ্রহণের পর বাবুনগরী উপস্থিত সাংবাদিকদের বলেন, আলেম সমাজের মধ্যে করোনার ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন। 

এছাড়া তিনি আরও বলেন, টিকাকে শরীয়তের দৃষ্টিতে হারাম বা নাজায়েজ বলা যাবে না। চিকিৎসা জায়েজ। চিকিৎসাবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়েছি, কোনো সমস্যা হয়নি। 

এর আগে গত ১৪ জুলাই বাবুনগরী টিকার জন্য নিবন্ধন করেন। 

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন